সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস

জয়ের উদ্দেশে শাকিব লিখলেন, ‘মিস ইউ পাপা’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

শাকিব খানের সঙ্গে দুই ছেলে আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীর। ছবি: সংগৃহীত

ছেলে শেহজাদ খান বীর ও সাবেক স্ত্রী শবনম বুবলীকে নিয়ে আমেরিকায় অবস্থান করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ক’দিন আগে সেখানে তাদের তিনজনের সময় কাটানোর ছবি প্রকাশ করে রীতিমত হইচই ফেলেছিলেন শবনম বুবলী। শনিবার (৯ই আগস্ট) শাকিবের ফেসবুক স্টোরিতে ভেসে উঠলো বড় ছেলে আব্রাহাম খান জয়ের ছবি।

ছোট ছেলে শেহজাদ খান বীর এ সময়টায় কাছে থাকলেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে কাছে না পাওয়ার অনুভবগুলো লুকাতে পারেননি শাকিব। ফেসবুক স্টোরিতে জয়ের একটি ছবি শেয়ার করে শাকিব লেখেন, ‘মিস ইউ পাপা’।

গত শুক্রবার (৮ই আগস্ট) নিজের ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান জানিয়েছেন, বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছোটাছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং বড় কিছু ঘটার অপেক্ষা।

শাকিব খান আরও উল্লেখ করেন, শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছেন তিনি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।

প্রসঙ্গত, চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে ফিরবেন শাকিব খান। ফিরে এসেই নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি।

জে.এস/

শাকিব খান সিনেমা ঢালিউড ঢাকাই সিনেমা ঢালিউড তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250