রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন

ধানমন্ডি ৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রশ্নের মুখে রাকসু জিএস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রশ্নের মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার।

এক ফেসবুক পোস্টে আম্মার লিখেছেন, ‘ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। শাহবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন—শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি-৩২-এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড। আরেকটা কথা মনে করিয়ে দিই—আজ শেখ হাসিনার বিবাহবার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।'

আহবান জানালেও আম্মার নিজেই আসেন না, এমন প্রশ্ন তুলেছেন একজন জুলাইযোদ্ধা। নুসরাত জাহান নামের ওই জুলাইযোদ্ধা আম্মারের উদ্দেশে বলেন, ‘কেন রে ভাইয়া? আগেরবার তুমি কি ছিলে ৩২ যখন ভাঙ্গে? তুমি কি জানো আগেরবার যারা গেছে সবার লিস্ট হইছে? ইমরানের যে জয় এর পেজ থেকে পোস্ট আসছে সন্ত্রাসী নামে? ও কি সেইফ এখন?’

তিনি আগে নেতাদের উপস্থিত হতে বলেছেন। এ বিষয়ে নুসরাত বলেন, ‘খালি পোস্ট করে জনগণকে এসবে না টানলেই হয় না? তোমরা বড় মানুষ বড় নেতা কিন্তু সাধারণ জনগণ আবেগে পরে তুমাদের কথায় গিয়ে , আওয়ামী লীগের লিস্টে নাম তুললে পরে তুমাদের পাওয়া যাবে তো? আগে তুমরা যারা নেতারা আছো ৩২ এ উপস্থিত হও ভাইয়া তারপর সবাইকে ডাকো। সবার আগে আমি আসব ৩২ এর পাশেই বাসা আমার।’

তবে আম্মার বলেছেন, ‘জয় আর আওয়ামী পেজে সবচেয়ে বেশি নাম আছে আমার সো, এইসব আবেগ আমাকে দেখিয়ে লাভ নাই। ধানমন্ডি-৩২ রাখা যাবে না এটা ক্লিয়ার কথা, সময়ের সাহসী সন্তানরাই সেখানে যাবে।’

সালাউদ্দিন আম্মার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250