বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আমেরিকায় শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকার দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট (আবেদনকারীদের সাক্ষাৎকারের সূচি) নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে। এমনকি তারা ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। খবর বিবিসির।

গতকাল মঙ্গলবার (২৭শে মে) আমেরিকান দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্টের এ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

দূতাবাসগুলোয় পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, শিক্ষার্থী ভিসা ও বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই (আবেদনকারীদের) জোরালো করা হবে। এটি আমেরিকান দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওপর ‘গুরুত্বপূর্ণ প্রভাব’ (যেমন বাড়তি চাপ, নতুন প্রক্রিয়াগত বাধা, সময়সাপেক্ষ কাজের বোঝা তৈরি) ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘোষণা এমন সময়ে দেওয়া হলো যখন আমেরিকার শীর্ষস্থানীয় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছে।  ট্রাম্প মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত বামপন্থী, আর কর্তৃপক্ষ ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষের সুযোগ দিচ্ছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে।

এদিকে বিবিসির মার্কিন সহযোগী সংস্থা সিবিএস নিউজের তথ্যমতে, গতকাল মঙ্গলবার আমেরিকার দূতাবাসগুলোকে বলা হয়, ভিসাপ্রত্যাশী যেসব শিক্ষার্থী এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি, তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়েছে, তারা সাক্ষাৎকার দিতে পারবেন।

এ ছাড়া কূটনৈতিক বার্তায় আরও বলা হয়, শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করা সবার ‘প্রয়োজনীয় সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই ও তল্লাশি কার্যক্রমের পরিধি সম্প্রসারণের’ প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র দপ্তর।

তবে গতকাল শিক্ষার্থী ভিসা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস গণমাধ্যমকে বলেন, ‘কে বা কারা দেশে প্রবেশ করছে, তা যাচাইয়ের প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং তা চালিয়ে যাব।’

আরএইচ/


আমেরিকা আমেরিকায় শিক্ষার্থী ভিসা বন্ধ ভিসা স্থগিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250