শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে : সাফা কবির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের শোবিজে পথচলার সময়টা দীর্ঘদিনের। তার সময়ের অনেক বন্ধু কিংবা সহকর্মীই ইতোমধ্যে বিয়ে করে সংসারে মনোনিবেশ করেছেন। কিন্তু এখনও ব্যাচেলর জীবনই পার করছেন সাফা। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাফা।

সবশেষ চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাফার অন্যতম বন্ধু অভিনেতা ফারহান আহমেদ জোভান। মূলত তার বিয়ের পর থেকেই আলোচনা শুরু হয়েছে সাফাকে নিয়ে। 

কারণ শোবিজ অঙ্গনে তার বন্ধুদের মধ্যে জোভান, তৌসিফ, সিয়াম, টয়া সবাই ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন। শুধু অবিবাহিত রইলেন সাফা।

কবে বিয়ে করছেন? এ প্রশ্নের জবাবে সাফা বলেন, আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। তাই এখন সবাইকে বলি, তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শর্মিলা-স্বস্তিকা

তিনি আরও বলেন, এখন বন্ধুদের বলি তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি, বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহবার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কীভাবে সাজব, সেসব ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না।

সাফা জানান, বিয়ে নিয়ে এখনও তেমন কোনো ভাবনা নেই। এমনকি পছন্দের কোনো পাত্রও নেই। থাকলে নাকি বিয়ে করে ফেলতেন। তবে ব্যাচেলর জীবনটাও দারুণ কাটাচ্ছেন। বন্ধু ও বন্ধুদের স্ত্রীদের সঙ্গেও দারুণ সময় কাটে।

অভিনেত্রী বলেন, বিয়ে তো করতেই হবে। এটা সময় হলেই হবে। মা-বাবা মাঝেমধ্যে জানতে চান, পছন্দের কেউ আছে কি না। পছন্দের কেউ থাকলে হয়তো এতোদিনে বিয়েটা হয়ে যেত।

প্রসঙ্গত, বর্তমানে টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন সাফা। সম্প্রতি তার অভিনীত ‘আফসোস’ নাটকটি ব্যাপক বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। এছাড়া প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ ‘টিকিট’র ফার্স্টলুক। যেখানে সাহসী একটি চরিত্রে দেখা যাবে সাফাকে।

এসি/ আই.কে.জে/


বাচ্চা সাফা কবির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250