শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

রজনীগন্ধা ফেরি

ডুবে যাওয়া ফেরি থেকে ৮ ট্রাক উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার মাঝ নদীতে ৯টি ট্রাকসহ ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে ৮টি ট্রাক উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট একটি ট্রাকের অবস্থানও শনাক্ত করা হয়েছে।

বুধবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ এহতেশামুল পারভেজ জানান, পাটুরিয়া-আরিচা রুটে নিমজ্জিত ফেরি রজনীগন্ধা উদ্ধারে বিআইডব্লিউটিএ তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। ৯টি নিমজ্জিত ট্রাকের মধ্যে ইতোমধ্যে ৭টি ট্রাক উদ্ধার করে তীরে আনা হয়েছে।

আরও পড়ুন: ৭ দিন পর আংশিক দৃশ্যমান ডুবে যাওয়া রজনীগন্ধা

তিনি আরও জানান, আজ ৮ম ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আর অবশিষ্ট একটি ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়েছে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, হামজা এবং রুস্তমসহ অন্যান্য সহযোগী জলযান এখন কাজ করে যাচ্ছে।

একই সঙ্গে অব্যাহত উদ্ধার অভিযানের ফলে বর্তমানে রজনীগন্ধা ফেরির অংশবিশেষ পানির উপরে দৃশ্যমান করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

এসকে/


উদ্ধার পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রজনীগন্ধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250