শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে হাল ছাড়া যাবে না। যার যা অন্তরে চায়, যে জিনিস রক্তের মধ্যে নিয়ে জন্মেছেন, তা করতে হবে। সেটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে সেখানে শ্রেষ্ঠ হবেন। পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না।’

আজ শনিবার (২৯শে নভেম্বর) সাভারে ব্র্যাক সিডিএমে ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যে সাহিত্যিক, শিক্ষাবিদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের আনন্দকে কখনো বাধা দিতে নেই। কিন্তু আমাদের অভিভাবকেরা বাধা দেন। আমার ইচ্ছা সাহিত্য পড়তে, অভিভাবকেরা পড়তে বলেন অ্যাকাউন্টিং।

তিনি আরও বলেন, পুরস্কারের আশায় কিছু করলে জীবনে জয়ী হওয়া যাবে না। নেশার জন্য করতে হবে। আত্মা কী চায়, তা জিজ্ঞেস করতে হবে। মানুষের মধ্যে ভয়ংকর বৈচিত্র্য আছে। একজন মানুষের মধ্যে অনেক মানুষ থাকে। সেই মানুষের মধ্যে যে মানুষটা বেশি শক্তি রাখে, তাকে অনুসরণ করতে হবে। মানুষ যা মন দিয়ে করবে, সেখানে বিজয়ী হবে। 

এদিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্মের ভাবনা, তাদের উদ্ভাবন আর নানা উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছে দুই দিনব‍্যপী ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৫’। তরুণ প্রজন্মের নেতৃত্ব, সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিতে বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২৫০ জনেরও বেশি তরুণ-তরুণী অংশ নেন।

শনিবার প্রথম দিন ছিল তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি মতবিনিময়, আলোচনা ও কর্মশালাসহ নানা আয়োজন। এদিন চূড়ান্ত পর্বে মনোনীত ১২টি প্রকল্পের মধ্য থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে তিনটি উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250