মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

নির্বাচনকে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ভোটাররা কি গনিমতের মাল, এই প্রশ্ন করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, অনেকেই বলেন আওয়ামী লীগের ভোট এখন গনিমতের মাল হয়ে গেছে। আওয়ামী লীগকে ইলেকশন থেকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না।

তিনি বলেন, তাহলে আওয়ামী লীগের যে কয়েক কোটি ভোট আছে সেই ভোট কোন দিকে যাবে? কে কতটা ভাগ পাবে? এরকম একটা ভাগবাটোয়ারা করার মতো অবস্থা হয়ে গেছে। যেটাকে অনেকে গনিমতের মালের সঙ্গে তুলনা করেন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, ‘রাজনীতিতে একটা নতুন ধরনের চিন্তা, নতুন ধরনের মেরুকরণ লক্ষ্য করছি। সেই মেরুকরণ ভোট নিয়ে যেরকম হচ্ছে তেমনি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে অথবা আমাদের আঞ্চলিক রাজনীতিতে আমরা কে কোথায় অবস্থান করছি সে বিষয়ে।’

মাসুদ বলেন, ‘বিপরীত দিকে আওয়ামী লীগ কী করছে? এই বিষয়ে আমরা এখনো জানি না। আমরা বিভিন্ন রকম হাইপোথিসিস শুনি। কেউ বলে আওয়ামী লীগ অমুককে দেবে। কেউ বলে এলাকাভিত্তিক প্রার্থী দেখে দেবে। আবার এমন কথাও শুনি, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশই নেবে না।’

মাসুদ কামাল আরো বলেন, ‘আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না। সেই নির্বাচনে ব্যালট পেপারে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। কিন্তু রিয়েলেটি হলো এটাই যে, ওই নির্বাচনকে নানাভাবে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে।’

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250