সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

সাংবাদিক এম এম বাদশাহর ‘নিষিদ্ধ সত্য’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের অপরাধ বিষয়ক অন্যতম অনুসন্ধানী সাংবাদিক এম এম বাদশাহ্ এর মাঠ রিপোর্টিংয়ের পেছনের গল্প নিয়ে লেখা ‘নিষিদ্ধ সত্য’ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে। বইমেলার স্টলে আসার প্রথমদিন থেকে ব্যতিক্রমী এই বই পাঠক সমাজে সাড়া ফেলেছে। সাংবাদিকতাকে যেসব তরুণ পেশা হিসেবে নিতে আগ্রহী, তাদের মধ্যে অনেকে জরুরি মনে করে বইটি সংগ্রহ করছেন। 

পত্রিকা, টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত-প্রচারিত রিপোর্টের পেছনে থেকে যায় হাজারো অপ্রকাশিত শব্দ। যা গল্প হয়ে জমা থাকে রিপোর্টারের একান্তই নিজের থলিতে। বন্ধুদের আড্ডা-আলোচনায় দুই-চার লাইন বলা হলেও অজানাই থেকে যায় রিপোর্টের পেছনের অনেক ঘটনা। সেসব নিয়েই লেখা ‘নিষিদ্ধ সত্য’ বইটি।

সাংবাদিকদের অনেক কিছুই বলা বারণ। আবার অনেক কিছুই আছে, যা তাদের পক্ষে বলা আদৌ সম্ভব হয় না এই সমাজ ও সংসারের বাস্তবতায়। যেখানে রাষ্ট্র, সমাজনীতি আর দ্বান্দিক স্বার্থের বলি হওয়ার গল্পগুলো তাই বিভিন্ন  আকড়ে নানাজন তুলে রাখেন নিজ নিজ আদলে। নিজ নিজ বিশ্লেষণের জৌলুসে। মেধাবী সাংবাদিক এম এম বাদশাহ্ তার বইয়ে সেসব তুলে ধরেছেন পাঠক সমাজের জন্য। 

‘নিষিদ্ধ সত্য’ বইটি পড়লে পাঠকরা অনুধাবন করতে পারবেন, সকালে একটা ব্যস্ত নগরীর যানজট ঠেলে অফিসে যাওয়া মানুষটি কিংবা গঞ্জের মহব্বত চাচার কাছে সাদা চোখের ঘটনাগুলো একজন রিপোর্টারের কাছে সম্পূর্ণ অন্যরকম। একজন ক্রাইম রিপোর্টারের ফিল্ড রিপোর্টিংয়ের সময়কার পেছনের অপ্রকাশিত গল্প তুলে ধরা হয়েছে ‘নিষিদ্ধ সত্য’ বইয়ের পাতায় পাতায়।

বাংলা একাডেমির আয়েজিত একুশে বইমেলার ‘স্টুডেন্ট ওয়েজ ও বর্ষাদুপুরের’ প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে ‘নিষিদ্ধ সত্য’। বইমেলায় বর্ষাদুপুরের প্যাভিলিয়ন নম্বর- ১০।

হা.শা./কেবি

অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250