সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

তথ্য চুরির ম্যালওয়ারের বিস্তার, সতর্ক থাকার অনুরোধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ম্যালওয়ারের বিস্তার ঘটায় সতর্কতা জারি করেছে বিজিডি ই-গভ সার্ট। বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে সার্ট এ সতর্কতা জারি করে।

সতর্কতায় বলা হয়, আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহৃত ম্যালওয়ার সামগ্রিকভাবে ইনফো স্টেলার হিসেবে পরিচিত। এ ধরনের ম্যালওয়ারের মূল লক্ষ্য হয়ে থাকে অবকাঠামোয় লগইনের তথ্য যেমন, ব্যবহারকারীর নাম, আইডি, পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্যাদি সংগ্রহ করা এবং উক্ত তথ্যসমূহ সাইবার অপরাধীদের অবকাঠামোয় বা সিস্টেমে পাঠানো। সাইবার অপরাধীরা এ ধরণের তথ্যাদির অপব্যবহার করে বড় ধরনের সাইবার আক্রমণের পরিকল্পনা করতে পারে।

আরো পড়ুন: সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

ব্যক্তি পর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানেরও এ ম্যালওয়ারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এ ধরনের ম্যালওয়ার সংক্রমণে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া গেছে। এ ধরনের ঘটনার পরিক্রমা বিশ্লেষণ করে প্রতীয়মান হয় যে, বাংলাদেশে অনুরূপ ম্যালওয়ারের অস্তিত্ব আশংকাজনক হারে বাড়ছে।

এ ধরনের ম্যালওয়ারের আক্রমণ থেকে রক্ষা পেতে কোনোরূপ সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অচেনা প্রেরকের কাছ থেকে পাওয়া ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করা আবশ্যক বলে সতর্ক করেছে ই-গভ সার্ট।  

এইচআ/  আই.কে.জে

সতর্কতা জারি ম্যালওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250