শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশেই নেতা-কর্মীরা আওয়ামী লীগের কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

নতুন জঙ্গি সংগঠনের তিন জনকে গ্রেপ্তার করে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘শাহাদাত’ নামে নতুন এক জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

শনিবার (২৫শে মে) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে এ সংগঠনের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও দুই প্রশিক্ষককে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. ইসমাইল হোসেন (২৫), যশোরের চৌগাছা উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে মো. জিহাদ হোসেন (২৪) এবং ঝালকাঠির নলসিটি উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (২৫)।

আরো পড়ুন: আইনমন্ত্রী হাসপাতালে ভর্তি

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন।

র‍্যাবের কমান্ডার আরাফাত ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃতরা নতুন সদস্য সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রম চালানোসহ গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপস ব্যবহার করতেন।

একইসঙ্গে তারা আফগানিস্তানের তালেবান আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের পরিকল্পনা করছিলেন বলেও জানায় র‍্যাব।

এসি/

গ্রেপ্তার প্রশিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘শেখ হাসিনার নির্দেশেই নেতা-কর্মীরা আওয়ামী লীগের কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250