সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জন্ম নিবন্ধন সেবা নিতে আসা মানুষকে হয়রানি করবেন না : ডিএসসিসি প্রশাসক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক নজরুল ইসলাম বলেছেন, জন্ম নিবন্ধন সেবা নিতে আসা মানুষকে হয়রানি করবেন না। সামান্য কিছু টাকার জন্য সেবা নিতে আসা মানুষদের হয়রানি করে কষ্ট দিয়েন না। আপনার দায়িত্ব সেবাগ্রহীতাকে সেবা দেওয়া।

রোববার (৮ই ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবন মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসক নজরুল ইসলাম বলেন, সব কর্মকর্তাদের আমি এমন কথা বলছি না, কারণ আপনারা অনেকেই ভালো কর্মকর্তা। সেবা নিতে আসা ১০০ জনের মধ্যে পাঁচজন বা দুইজনকেও যদি হয়রানি করান তাহলে এই দোষ আমাদের সবার ওপর পড়ে, বদনাম হয়। তাই সবাইকে অনুরোধ করবো আমরা নিজেদের জায়গা থেকে সৎ থাকবো, নিজেদের ভাবমূর্তি খারাপ করবো না। যেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করে মানুষকে সেবা দিতে পারি।

আরও পড়ুন: ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ঠেকাতে বললেন ড. ইউনূস

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, আমরা যারা সরকারি চাকরি করি তারা সরকারের সঙ্গে এই বেতনেই চুক্তি করে ঢুকেছি। সরকার নির্ধারিত বেতন নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এখান থেকে সেবা দিতে হবে জনগণকে। নির্ধারিত বেতনে যদি আপনার না হয় তাহলে আপনি রিজাইন করে দিয়ে ব্যবসা শুরু করুন। তবুও সেবা দিতে মানুষকে হয়রানি করে টাকা নেবেন না। এছাড়া আপনি সরকারি চাকরি করবেন আবার আত্মীয় স্বজনদের নামে ঠিকাদারি ব্যবসা করবেন সেটা আমরা মেনে নেবো না।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/কেবি


জন্ম নিবন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250