মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

কুপ্রস্তাব দেওয়া হয়েছিল নোরাকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডে একের পর এক হিট আইটেম গান উপহার দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন নোরা ফাতেহি। সব শ্রেণির দর্শকরাই তার নৃত্য ভীষণ পছন্দ করেন।

নোরা কখনো ‘সাকি সাকি’ কখনো বা ‘দিলবার দিলবার’ গানের তালে রূপালি পর্দায় ঝড় তুলেছেন। ‘আইটেম গার্ল’ তকমা খুব সহজেই ধরা দেয়নি নোরার জীবনে। তবে শুরুকে অনেকেই বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিতেন। তবে তাদের এসব প্রস্তাব বেশির ভাগই ছিল সুযোগ সন্ধানী। শুধু তাই নয়, ক্যাটরিনার মতো হতে বাজে প্রস্তাবও দিয়েছিল কেউ কেউ।

নোরা মাত্র ২২ বছরে মুম্বাইয়ের শোবিজে জায়গা করে নিতে কানাডা থেকে ভারতে আসেন। সিনেমায় অভিনয়ের জন্য তাকে একের পর এক অডিশন দিতে হয়েছে। শুরু কিছু কিছু কাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এ আইটেম গার্ল। এজন্য তাকে মানসিক ডাক্তারের সাহায্যও নিতে হয়েছিল।

কিছুদিন আগে চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে একটি সাক্ষাৎকার দেন নোরা ফাতেহি। এতে তার সংগ্রামী দিনের অনেক না বলা কথা তুলে ধরেছেন। বলিউড ইন্ডাস্ট্রির শুরুর দিকের গল্পও বলেছেন তিনি। নোরা ফাতেহি জানান, মুম্বাইয়ে এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা কাজের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু এর পেছনে তাদের অসৎ উদ্দেশ্য ছিল। বড় বড় প্রযোজনা সংস্থার সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়া কথা বলে বিপদের মধ্যে ফেলেছেন নোরাকে।

আরও পড়ুন: সাড়ে আট মাসে মা হওয়া নিয়ে কটাক্ষ, অভিনেত্রী যা বললেন

নোরা আরও জানান, একটা সময় তার মনে হয়েছিল, অভিনয় জগতে কিছু করে উঠতে না পারলে বাড়ি ফিরে আবারও কলেজে ভর্তি হবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। একের পরে এক কাজ থেকে প্রত্যাখ্যান পেয়েছিলাম। কেউ বলেছিল, আমি যথেষ্ট যোগ্য নই। কেউ বলেছিল, আমি নাকি পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে চাই। ভয়ংকর পরিস্থিতি হয়েছিল’।

যশরাজের সিনেমার জন্য অডিশন দিয়ে প্রত্যাখ্যান হয়েছিলেন তিনি। এ ঘটনার পরে এতটাই ভেঙে পড়েছিলেন, নিজের মোবাইল ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন নোরা।

নোরা ২০১৪ সালে ‘রোর: টাইগার অফ সুন্দরবনস’ সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। এক সময় শুরু করেন আইটেম গানের কাজ। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আইটেম গানেই তিনি পেয়েছেন যশ, খ্যাতি।

এসি/কেবি


নোরা ফাতেহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250