মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

একসঙ্গে সিনেমার শুটিং করতে গিয়েই বিবাহিত ধর্মেন্দ্রের প্রেমে পড়েছিলেন হেমা মালিনী। কয়েক বছর চুটিয়ে প্রেম করেন, এরপর যখন বিয়ের পালা আসে তখনই ঘটে বিপত্তি।

ধর্মেন্দ্রের স্ত্রী প্রকাশ কৌর কিছুতেই বিচ্ছেদে রাজি ছিলেন না। কিন্তু হেমাকে বিয়ে করার জন্য নিজের ধর্মও অনায়াসে ত্যাগ করে দেন ধর্মেন্দ্র। তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম।

হিন্দু বিবাহ আইন অনুযায়ী, যেহেতু বিবাহিত অবস্থায় নারী বা পুরুষ অন্য বিবাহে লিপ্ত হতে পারেন না, সেই কারণে তারা ধর্মই পাল্টে ফেলেছিলেন রাতারাতি। গ্রহণ করেছিলেন ইসলাম!

শরীয়ত আইন বলে, ইসলাম ধর্মাবলম্বী পুরুষ একই সময়ে ৪টি বিবাহ করতে পারেন। তাই হেমাকে বিয়ে করার ক্ষেত্রে প্রকাশ কৌর বিচ্ছেদ না দিলেও অসুবিধা  হয়নি ধর্মেন্দ্রের। তবে ধর্মান্তরিকরণের কারণে দুটি নতুন নাম নিতে হয় তাদের।

ধর্মেন্দ্রের নতুন নাম হয় দিলওয়ার খান। অন্যদিকে হেমার নতুন নাম হয় আইশা। যদিও এই দু’টি নাম পরবর্তীতে আর ব্যবহার করেননি তারা। এমনকি ইসলাম ধর্ম পালন করতেও দেখা যায়নি তাদের।

মুসলিম ধর্ম পরিবর্তিত হওয়া নিয়েও কোনোদিন প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তাদের। ১৯৮০ সালে বিয়ে করেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তাদের দুই সন্তান রয়েছে।

জে.এস/

ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250