সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেছে ওনাব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছাত্র-জনতার অভুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)। একই সঙ্গে এই সরকারের সাফল্য কামনা করেছে সংগঠনটি।  

এক বিবৃতিতে ওনাব নেতৃবৃন্দ বলেন, এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসন, বিচার বিভাগ এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি। এ ছাড়াও রয়েছে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আশা করি, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার সফলতার সঙ্গে কাজগুলো করে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে।

ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের গণতন্ত্র উত্তরণের কাজে সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে সকল গণমাধ্যমকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার সুযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আই.কে.জে/

ওনাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250