রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

৯ গোলের ম্যাচে লিভারপুলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

টটেনহ্যাম ৩ : ৬ লিভারপুল

টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুর ভক্ত আর্নে স্লট। স্লটের মতে, পোস্তেকোগলুর দলের খেলা দেখাটাও ‘আনন্দের’। আনন্দদায়ক সেই খেলাটা খেলেই এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৩৯টি গোল করেছে লন্ডনের ক্লাবটি। এই গোলের সর্বশেষ ৩টি আজ নিজেদের মাঠে স্লটের লিভারপুলের বিপক্ষেই করেছে টটেনহাম। তবু ম্যাচ শেষে পোস্তেকোগলু নন, ম্যাচ জয়ের হাসি হেসেছেন আর্নে স্লট!

টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গোল-উৎসবের ম্যাচে টটেনহামকে ৬-৩ গোলে হারিয়েছে স্লটের লিভারপুল। লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পাওয়া দলটি তাতে পয়েন্ট তালিকার শীর্ষে আরও জাঁকিয়ে বসল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বড় দিনের উৎসব করবে লিভারপুল। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির। যারা আজ পয়েন্ট হারিয়েছে এভারটনের সঙ্গে ড্র করে।

আরো পড়ুন : নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা বিসিবির

আক্রমণ-পাল্টা আক্রমণ, গোল-পাল্টা গোলের ম্যাচটিতে লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩-১ গোলে। ৯ গোলের ম্যাচের প্রথম গোলটি লিভারপুল পায় ২৩ মিনিটে। লুইস দিয়াজের গোলে এগিয়ে যাওয়া দলটি ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার গোলে ব্যবধান কমায় টটেনহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ের গোলে ২ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফেরার পর ৫৪ ও ৬১ মিনিটে সালাহর জোড়া গোলে ৫-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। খেলা তো শেষই যারা ভেবেছিলেন তাদের আবার ম্যাচে চোখ ফেরাতে বাধ্য করে টটেনহাম ২ গোলে করে। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কির গোল ৫-৩ বানিয়ে দেয় স্কোরটাকে।

গোল করাটাই যখন সবচেয়ে ‘সহজ’ কাজ, নাটক তো হতেই পারে—এই ভাবনাটাকে বেশিক্ষণ ডানা মেলতে দেননি লুইস দিয়াজ। কলম্বিয়াম উইঙ্গার ৮৫ মিনিটে গোল করে ম্যাচের সব উত্তেজনাই শেষ করে দেন।

এস/ আই.কে.জে/  

লিভারপুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250