বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

সানা খানকে কি ‘ব্রেনওয়াশ’ করে বিয়ে করেছেন মুফতি আনাস?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খানকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল। প্রশ্ন উঠেছিল, স্বামীর প্রভাবে কি তিনি অভিনয় জগত ছেড়েছেন? সেই সব দাবিকে সরাসরি খারিজ করলেন সানা নিজেই। 

স্পষ্ট ভাষায় জানালেন, তাকে কেউ ‘ব্রেনওয়াশ’ করেননি। বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তার নিজের।

সানার কথায়, “কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।” স্বামী মুফতি আনাস সায়েদ তাকে কখনও অভিনয় ছাড়তে বাধ্য করেননি বলেও জোর দিয়ে জানান তিনি।

‘বিগ বস ৬’-এ অংশগ্রহণ এবং ‘টয়লেট: এক প্রেম কথা ’র মতো ছবির মাধ্যমে সানা পরিচিত মুখ হয়ে ওঠেন।২০২০ সালে ক্যারিয়ারের একেবারে মধ্যগগনে থাকতেই আচমকা অভিনয় জগত ছাড়ার ঘোষণা করে অনুরাগীদের চমকে দেন তিনি। সানা তখন জানিয়েছিলেন, শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। সেই সিদ্ধান্তের কিছুদিনের মধ্যেই তিনি বিয়ে করেন ব্যবসায়ী ও ধর্মগুরু মুফতি আনাস সায়েদকে। সানা বারবার বলেছেন, স্বামী তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন ঠিকই, কিন্তু কখনও চাপ দেননি।

জে.এস/

সানা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250