শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

কাঁঠালের বীজের সন্দেশ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাঁঠালের বীজ দিয়ে নানান পদ তৈরি করা যায় যেমন- কাবাব, কাটলেট, ক্ষীর, মিল্কশেক, পুডিং ইত্যাদি। কাঁঠালের বীজের আরও এক সুস্বাদু পদ হলো সন্দেশ। মাত্র ২০ মিনিটে ৪ উপকরণেই তৈরি করা যায় জিভে জল আনা এই মিষ্টান্ন। জেনে নিন কাঁঠালের বীজ তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. কাঁঠালের বীজ ১০০ গ্রাম

২. গুঁড়া দুধ ৫ চা চামচ (২৫ গ্রাম)

৩. চিনি ৫ চা চামচ (২৫ গ্রাম) ও

৪. এলাচি গুঁড়া এক চিমটি।

আরো পড়ুন : গরম ভাতে পাতে রাখুন তিলের ভর্তা

পদ্ধতি

কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিন। তারপর প্রেসার কুকারে কাঁঠালের বীজ ১০ মিনিটের জন্য সেদ্ধ করুন। নামিয়ে ঠান্ডা করে গায়ের লাল অংশ সরিয়ে নিন। এরপর বীজ চটকে নিয়ে এর সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে নিন। একটি ননস্টিক প্যানে সামান্য ঘি গরম করে এতে চটকে ভর্তা করে নেওয়া কাঁঠালের বীজ মিশিয়ে দিন।

তারপর মিশিয়ে দিন চিনি। ১০ মিনিট রান্না করুন। তারপর দেখবেন মিশ্রণটি প্যানের গা ছেড়ে উঠে আসছে। তারপর চুলা বন্ধ করে সবশেষে এক চিমটি এলাচ গুঁড়া উপরে ছড়িয়ে দিন। ভালো করে সন্দেশের মিশ্রণটি নেড়েচেড়ে নিতে হবে।

এরপর অন্য একটি পাত্রে নামিয়ে উপরে সমান করে দিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে সন্দেশের আকারে কেটে নিন। উপরে বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন। পুষ্টিকর এই সন্দেশ ফ্রিজে ৪-৫ দিন রাখতে পারবেন। খুবই সুস্বাদু এই সন্দেশ ডায়াবেটিস রোগীরাও এটি খেতে পারেন। সেক্ষেত্রে এতে কোনো চিনি যোগ করবেন না।

এস/ আই.কে.জে

কাঁঠালের বীজের সন্দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250