রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

এমপি আনার হত্যা: ঢাকায় আসছে ভারতের স্পেশাল টিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ভারত পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় আসছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩শে মে) তাদের ঢাকায় আসার কথা রয়েছে।

এদিকে এই হত্যার ঘটনা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগও। ইতোমধ্যেই তারা মূল হোতাসহ কয়েকজনকে আটকও করেছে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১২ই মে ভারতে বেড়াতে যান। কলকাতায় গিয়ে তিনি ওঠেন দীর্ঘদিনের পরিচিত বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে।

দুই দিন সেখানে থাকার পর ১৪ তারিখ গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, আজই ফিরে আসবেন। তবে তার পরদিনও আনার না ফেরায় গোপাল নিখোঁজ ডায়েরি করেন।

এছাড়া আনারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তার পরিবার ডিবি পুলিশকে জানায়। বিষয়টি নিয়ে দুই দেশের পুলিশ কাজ করছে বলে জানিয়েছিলেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

নিখোঁজের আট দিন পর গতকাল বুধবার সকালের দিকে আনারের খুনের খবর সামনে আসে। কলকাতার কাছেই নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের (ব্লক ৫৬ বিইউ) একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয় বলে দেশটির পুলিশ জানায়। তবে এখনো তার মরদেহের সন্ধান মেলেনি।

কলকাতা পুলিশের বরাতে বিবিসি বাংলা আটক এক ট্যাক্সি ক্যাব চালকের বরাত দিয়ে বলেছে, এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এবং মরদেহ খণ্ডবিখণ্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কলকাতায় খুন হলেও আনারের হত্যাকারীরা বাংলাদেশি।

মন্ত্রী আরও বলেন, ‘তদন্তের স্বার্থে অনেক কিছুই আমরা এখন বলব না। তদন্ত শেষ হলে আপনাদের অনেক কিছুই জানাব। কবে খুন হয়েছে, কীভাবে খুন হয়েছে, কী অস্ত্র ব্যবহার করা হয়েছে তদন্ত শেষ হলে সব আপনাদের জানাব।’

ওআ/ আই.কে.জে




এমপি আনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

সাইকেলের যন্ত্রপাতি বলে আনছিলেন এয়ারগানের পার্টস, বিমানবন্দরে আটক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

সামাজিক মাধ্যম হঠাৎ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের পক্ষে-বিপক্ষে কেন সরব

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250