সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ছেলের ছদ্মবেশে গান শেখা উম্মে কুলসুমে আজও মোহিত আরব বিশ্ব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পৃথিবী ছেড়ে চলে গেছেন ৫০ বছর আগে। দিনটি ছিল ৩রা ফেব্রুয়ারি। দুনিয়া ছেড়ে গেলেও হারিয়ে যাননি সংগীতপ্রেমীদের হৃদয় থেকে। আরব বিশ্বের মানুষের মুখে মুখে এখনো তার গান। মিসরের ব্যস্ত সড়কে, ইরাকের পুরোনো ক্যাফেতে এবং মরক্কো থেকে ওমান পর্যন্ত লাখো মানুষের ঘরে ভেসে বেড়ায় তার কণ্ঠ। এখনো তার সুরের মুর্ছনায় মোহিত সংগীতপ্রেমীরা। প্রতিটি গানে ও প্রতিটি সুরে তিনি জীবন্ত তাদের হৃদয়ে।

যার কণ্ঠ এখনো আরব বিশ্বের মানুষের মনকে উদ্বেলিত করে, তিনি কিংবদন্তি শিল্পী উম্মে কুলসুম। এই গুণী শিল্পীর নামে প্রতিষ্ঠিত কায়রোর এক ক্যাফের ব্যবস্থাপক বার্তা সংস্থা এএফপিকে বললেন, ‘যত দিন মানুষ গান শুনবে, তত দিন উম্মে কুলসুম বেঁচে থাকবেন। এখনো তিনি প্রতিটি গানে ও প্রতিটি সুরে বেঁচে আছেন।’ এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

মিসরের কায়রোতে রাষ্ট্রীয়ভাবে উম্মে কুলসুমের দাফন হয়েছিল। ১৮৯৮ সালে নীল নদের তীরে ছোট্ট একটি গ্রামে সাধারণ একটি পরিবারে উম্মে কুলসুমের জন্ম হয়। সেখান থেকে তিনি আরব বিশ্বের কিংবদন্তি হয়ে ওঠেন। তার বাবা ছিলেন একজন ইমাম। অল্প বয়সেই মেয়ের মধ্যে প্রতিভা খুঁজে পেয়েছিলেন বাবা। মিসরীয় সমাজের বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে তিনি মেয়ে উম্মে কুলসুমকে ছেলের ছদ্মবেশে প্রকাশ্যে গান গাইতে পাঠান।

তবে তখন সময়টা ছিল বিংশ শতাব্দীর শুরুর দিক। সেসময় মিসরীয় সমাজের ভয়ে তিনি মেয়েকে ছেলে সাজিয়ে অনুষ্ঠানে গান গাওয়াতেন। তার সুমিষ্ট কণ্ঠ, জাদুকরী সুর ও আকর্ষণীয় পরিবেশনা দ্রুতই শ্রোতাদের মন জয় করে নেয়। ১৯৩০–এর দশকে তিনি কায়রোতে পাড়ি জমান।

উম্মে কুলসুমের গান আরবি সংগীতের জগতে এক বৈপ্লবিক ঘটনা বলা চলে। তিনি ধ্রুপদি কবিতার সঙ্গে অর্কেস্ট্রার সংমিশ্রণ ঘটান। গান গাওয়ার সময় তার স্বতঃস্ফূর্ত পরিবেশনাই তাকে কিংবদন্তিতে পরিণত করে।

কুলসুম দর্শকদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে গানের পঙ্‌ক্তিগুলো দীর্ঘায়িত করতেন ও পুনরাবৃত্তি করতেন, তার মধ্যে ছিল এক অপূর্ব সম্মোহনী ক্ষমতা।

শুধু যে আরব বিশ্বই কুলসুমের গানে মুগ্ধ হয়েছে, এমনটা নয়। পশ্চিমা সংগীতশিল্পীরাও তার মায়াবী সুরে মোহিত হয়েছেন, এখনো হচ্ছেন। মারিয়া কালাস, রবার্ট প্ল্যান্ট ও বব ডিলান—সবাই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এই বছর উম্মে কুলসুমের বায়োপিক চলচ্চিত্র আকারে বড় পর্দায় আসতে চলেছে, যেখানে তার চরিত্রে অভিনয় করেছেন মিসরের তারকা মোনা জাকি।

এই চলচ্চিত্রে উম্মে কুলসুমকে শুধু একজন সংগীতশিল্পী হিসেবেই নয়, বরং একজন নারীবাদী ব্যক্তিত্ব হিসেবে দেখা যাবে, যিনি সমাজের প্রচলিত নিয়ম-নীতিকে চ্যালেঞ্জ করেছিলেন।

হা.শা./কেবি




সঙ্গীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250