বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

বাড়লো সিগারেটের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং আরো বেশি রাজস্ব আদায় করার লক্ষ্যে বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। এতে সিগারেট ও জর্দার দাম বাড়বে। যদিও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে বিড়ির দামে বাড়তি করারোপ করা হয়নি। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তব্যে এমন প্রস্তাব করেছেন।

এসময় সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার মূল্যস্তর ৫০ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬০ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। গত বছর ১০ শলাকার মূল্যস্তর ছিল ৪৫ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ছিল ৫৮ শতাংশ।

এছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার মূল্যস্তর ৬৭ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা ও তদুর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার মূল্যস্তর ১১৩ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হচ্ছে। অতি-উচ্চ স্তরের ১০ শলাকার মূল্যস্তর ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা প্রস্তাব করা হয়েছে।

আরো পড়ুন: ‘এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে’

এ তিনটি মূল্যস্তর এবং এর ওপরে প্রতিটির ওপর সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

এসি/ আই.কে.জে


সিগারেট বাড়লো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250