সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তাদের মধ্যে পাঁচটি শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

বিজিবির পক্ষ থেকে তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে শূন্যরেখায় গতকাল রোববার (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

আটক একজন বলেন, তারা তিন বছর ধরে ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়ার জন্য প্রচারণা শুরু করেছে। তারা গত শনিবার (২০শে সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আমুদিয়া বিএসএফ ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, শনিবার বেলা ১১টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জে.এস/


বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250