রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

বিদেশে ভিক্ষা করায় ৮ হাজার পাকিস্তানিকে নিয়ে যে সিদ্ধান্ত সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

বিদেশে ভিক্ষাবৃত্তিসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকায় অন্তত ৮ হাজার নাগরিকের পাসপোর্ট বাতিল করছে পাকিস্তান। এ প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) সিনেট কমিটিকে জানিয়েছে, ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ৭ হাজার ৮৭৩ পাকিস্তানির পাসপোর্ট বাতিলের কাজ চলছে। 

ডন নিউজের খবরে বলা হয়েছে, এদের মধ্যে ৫ হাজার ৬০০-এর বেশি নাগরিক ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সংঘবদ্ধ ভিক্ষুক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব, ওমান ও কাতার থেকে বহিষ্কৃত হয়েছে।

এসব ব্যক্তিকে এখন ‘পাসপোর্ট কন্ট্রোল লিস্টে’ (পিসিএল) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তারা আর নতুন পাসপোর্ট নিতে পারবেন না বা পুরোনোটি নবায়ন করতে পারবেন না।

প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সিনেট স্থায়ী কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। বিদেশে পাকিস্তানিদের অবৈধ কর্মকাণ্ড এবং তা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে কী প্রভাব ফেলছে— তা নিয়ে সভায় আলোচনা হয়।

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটর জামির হোসেইন ঘুমরো বলেন, বিদেশে পাকিস্তানিদের এমন অবৈধ কাজের জন্য দেশের সুনাম নষ্ট হচ্ছে, আর সরকার এখনো এ সমস্যার সমাধানে কার্যকর কোনো পরিকল্পনা নিতে পারেনি।

এইচ.এস/

পাকিস্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250