শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

যে দোয়া পড়লে যা হারিয়েছেন তার চেয়ে উত্তম কিছু পাবেন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নেক চাওয়াগুলো পূর্ণ করেন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমার কাছে দোয়া করো; আমি তোমাদের দোয়া কবুল করব।’ (সুরা মুমিন: ৬০)।

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তাঁর কোনো বান্দা তাঁর প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ (সুনানে আবু দাউদ: ১৩২০)।

সুতরাং আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। এখানে এমন এক দোয়া তুলে ধরছি, যেটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষতি পুষিয়ে আরও ভালো কিছু দান করবেন।

দোয়াটি হলো- إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا উচ্চারণ: ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা’জুরনী ফী মুসীবাতী ওয়াআখলিফ লী খয়রান মিনহা।’ অর্থ: ‘নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর জন্য। এবং আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ! আমাকে এই মুহূর্তে এই মুসিবতে উত্তম প্রতিদান দান করুন এবং এতে আমি যা হারালাম এর চেয়ে উত্তম বস্তু দান করুন।’

রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, কারো উপর কোনো মুসিবত আপতিত হলে এরপর সে উক্ত দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে মুসিবতের কারণে সওয়াব দান করবেন এবং সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম বস্তু দান করবেন। (সহিহ মুসলিম: ১৯১৮)।

মূলত এই দোয়াটি করেছিলেন উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা (রা.)। এই দোয়ার পর তিনি স্বামী হিসেবে নবীজিকে পেয়েছিলেন। উম্মে সালামা (রা.) বলেন, আমার স্বামী আবু সালামা ইন্তেকালের পর আমি উক্ত দোয়াটি পাঠ করলাম। এরপর আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে শ্রেষ্ঠ রাসুলুল্লাহ (স.)-কে দান করলেন। (মুসনাদে আহমদ: ১৬৩৪৪; সহিহ মুসলিম: ৩১৮; মিরকাত: ৪/১৩)।

ওআ/ আই.কে.জে/   


দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250