সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

২০০ বছর পর আটলান্টিকে দেখা দিলো বিলুপ্তপ্রায় ধূসর তিমি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার ম্যাসাচুসেটসের উপকূলের কেপ কডের একটি ছোট দ্বীপের কাছে প্রায় ২০০ বছর আগের বিলুপ্ত হওয়া ধূসর তিমির দেখা পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকরা। অতিরিক্ত শিকারের কারণে এক সময় এটি বিলুপ্ত হয়ে যায় বলে জানান গবেষকরা। 

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। 

গবেষকরা বলছেন, তিমিটি কিছুক্ষণ পরপর ডুব দিচ্ছিলো, আবার ভেসে উঠছিলো। প্রায় ৪৫ মিনিট ধরে তিমির গতিবিধি পর্যবেক্ষণ করে এরিয়াল সার্ভে হেলিকপ্টার। গবেষকরা ছবিগুলো পর্যবেক্ষণ করে এটি ধূসর তিমি বলে নিশ্চিত করেন। গবেষকদের ধারণা, ওই সময় তিমিটি খাদ্য গ্রহণ করছিল।

আরো পড়ুন: প্রসবযন্ত্রণা সহ্য করায় স্বামীর কাছে আড়াই কোটি টাকা উপহার চাইলেন স্ত্রী

এক বিবৃতিতে রিসার্চ টেকিনিশিয়ান কেট লেমেল বলেছেন, “এই প্রাণীর তো এখানে থাকার কথা না। আমরা এটি দেখে বোঝার চেষ্টা করছিলাম। শত শত বছর আগে আটলান্টিক থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণী দেখার অনুভূতি ছিল দারুণ। আমরা ভীষণ খুশি ছিলাম।”

সাম্প্রতিককালে বাণিজ্যিকভাবে শিকার স্থগিত ও সংরক্ষণের প্রচেষ্টার জন্য তিমি সুরক্ষিত এক প্রজাতি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, উত্তর গোলার্ধে প্রাণীগুলো সংখ্যায় বেশি ছিল। এখন শুধু উত্তর প্রশান্ত মহাসাগরেই ধূসর তিমি দেখা যায়।

১৮ শতকের দিকে ধূসর তিমি আটলান্টিক মহাসাগর থেকে হারিয়ে যায়। তবে সাম্প্রতিককালে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরে ধূসর তিমি দেখা যায়।

গবেষকরা জানান, এই তিমিগুলো প্রায় ৪৯ ফুট লম্বা ও ৯০ হাজার পাউন্ড ওজনের হয়। অভিবাসনের জন্য তারা দীর্ঘ পথ পাড়ি দেয়। কখনো কখনো সেই পথের দূরত্ব হয় ১০,০০০-১৪,০০০ মাইল পর্যন্ত। 

সূত্র: দ্য গার্ডিয়ান

এইচআ/ 

ধূসর তিমি আটলান্টিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250