সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

টানা তিনদিন বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সুখবর)

টানা তিনদিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের সব অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা একই রকম হবে না। মূলত উত্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি সবচেয়ে বেশি থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত। কম-বেশি বৃষ্টি থাকবে চট্টগ্রাম ও ঢাকা বিভাগেও। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অনেকটাই কম থাকতে পারে বৃষ্টি।

বুধবার (১০ই জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কম-বেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, বুধবার (১০ই জুলাই) থেকে বৃষ্টি বাড়বে। মূলত দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ সিলেট, রংপুর ও ময়মনসিংহে বৃষ্টি বেশি থাকবে। সিলেট ও রংপুরে আগামী কিছুদিন ব্যাপক বৃষ্টি হতে পারে। এই দুই অঞ্চলে আগামী ১০ দিন বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।

ওআ/

বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250