শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

দুই বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একীভূত, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করেছে সরকার। আগের কাঠামোতে ফিরে এসেছে সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়। বুধবার (৩রা সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেসে এ সংশোধন এনেছেন। এর আওতায় সুরক্ষা সেবা বিভাগ ও জননিরাপত্তা বিভাগকে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামে পুনর্গঠন করা হলো।

২০১৭ সালে আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগে ভাগ করে।

২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে এক করার নির্দেশ দেন। সম্প্রতি প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250