রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বিশ্বে প্রথম মানব শরীরে ‘রোবোটিক হার্ট’ প্রতিস্থাপন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক ‘হার্ট ট্রান্সপ্লান্ট’ করা হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটির কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে হৃদ্‌রোগে আক্রান্ত ১৬ বছরের এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। 

সৌদির একটি প্রতিবেদনে বলা হয়, দেশটির কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিল আড়াই ঘণ্টার ওই অস্ত্রোপচারটির নেতৃত্ব দিয়েছেন। রোগীর বুকে কোনো ধরনের ছিদ্র না করেই ওই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই অস্ত্রোপচার নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে।

রোবোটিক হার্ট সার্জারিতে ন্যূনতম কাটা-ছেঁড়ার মাধ্যমে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই পদ্ধতিতে ওপেন-হার্ট সার্জারির তুলনায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সম্ভাব্য জটিলতাগুলোও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

আরো পড়ুন : বাংলাদেশে পাখির তালিকায় যুক্ত হলো ‘ছোট নডি’

গত বছর, কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে নন-অ্যালকোহলিক লিভার সিরোসিস (এনএএসএইচ) এবং হেপাটোসেলুলার কার্সিনোমা’য় (এইচসিসি) ভুগছেন এমন একজন ৬৬ বছর বয়সী সৌদি ব্যক্তির ওপর বিশ্বের প্রথম সম্পূর্ণ রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করেছে।

তারপর থেকে, এরকম আরোও চারটি প্রতিস্থাপন করা হয়েছে, যার সবগুলোই সৌদি নাগরিকদের সঙ্গে জড়িত। রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে তারাই প্রথম, যারা ভবিষ্যতে রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট থেকে উপকৃত হবেন।

এই প্রসঙ্গে কেএফএসআরসি-এর অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রের নির্বাহী পরিচালক ডক্টর ডিটার ব্রোয়ারিং বলেছিলেন, কেএফএসআরসি গত ৪ দশক ধরে অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিশ্ব মানচিত্রে সৌদি আরবকে তুলে ধরতে কাজ করে চলেছে। রোবটিক ট্রান্সপ্লান্ট স্বাস্থ্য সেবায় একটি নতুন ইতিহাস তৈরি করেছে যার মাধ্যমে নির্ভুল এবং ন্যূনতম কাটা ছেঁড়া করে অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে ভীষণ সহজে।

সূত্র : আল আরাবিয়া

এস/ আই.কে.জে/


'রোবোটিক হার্ট'

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250