সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

কবি, সাংবাদিক আশরাফুল ইসলামের মেলায় দুটি বই

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে কবি ও সাংবাদিক আশরাফুল ইসলামের দুটি বই প্রকাশিত হয়েছে। দুটিই ভিন্ন স্বাদের ও স্বতন্ত্রধারার কবিতার বই। একটি একক কবিতার বই, অন্যটি হচ্ছে তার সম্পাদনায় যৌথ কবিতা।

আশরাফুল ইসলামের একক কবিতার বই ‘আমার এই অন্ধ গলিতে চাঁদ আসে’। এটি তার পঞ্চম কবিতার বই। বইটি প্রকাশ করেছে গ্রন্থকুটির প্রকাশনী। এর প্রকাশক রতন কুমার পাল। বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় গ্রন্থকুটিরের স্টল নম্বর ৪২৯, ৪৩০ ও ৪৩১। 

‘আমার এই অন্ধ গলিতে চাঁদ আসে’ বইটিতে সামাজিক, রাজনৈতিক প্রেম-দ্রোহ ও নানারকম অসঙ্গতি নিয়ে লেখা ৭০টি কবিতা ঠাঁই পেয়েছে।

আশরাফুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত ‘রোদেলা প্রহর’ হচ্ছে যৌথ কবিতার বই। বইটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশনী। বইমেলায় প্রতিবিম্বের স্টল নম্বর ৬১৬ ও ৬১৭।

‘রোদেলা প্রহর’ বইয়ে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক  জাকিরুল ইসলাম, তৌহিদ আজিজ, মোহাম্মদ শাহযাদা, সাংবাদিক আতিকুল ইসলাম, নাসরিন গীতি ও অমিতাভ রহমানসহ ৯ জনের কবিতা রয়েছে।

আশরাফুল ইসলামের লেখালেখির অভ্যাস মূলত মজ্জাগত। শখের বশে সেই ছোটবেলা থেকে দাদার হাত ধরে লেখালেখিতে হাতেখড়ি। এই স্বপ্ন পূরণে সাংবাদিকতাকে পেশা হিসেবে তিনি বেছে নেন। ছোটগল্প দিয়ে লেখালেখি শুরু হলেও বর্তমানে সাহিত্যের সব অঙ্গনেই রয়েছে তার পদচারণা।

হা.শা./কেবি


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250