বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আসছে নতুন ধারাবাহিক ‘ঘুরিতেছে পাঙ্খা’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি।

রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ই অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।

ঘুরিতেছে পাঙ্খা ধারাবাহিকের গল্পে দেখা যাবে, তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খা মিলে ডিশ ব্যবসা করে। গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের খায়েশ, আর সুদের কারবারি মোহনের প্রেম—সব মিলিয়ে ঘটছে একের পর এক ঘটনা।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, রাশেদ সীমান্ত, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, মৌসুমী হামিদ, মায়মুনা মমো প্রমুখ।

ঘুরিতেছে পাঙ্খা দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিক নির্মাণ করছেন হিমু আকরাম। গত বছর ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা ছিল পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জির। তবে অভিনেত্রীর ভিসা জটিলতায় আটকে গেছে সিনেমার কাজ।

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250