বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

ঘণ্টায় ১৫৭৫ পুশ আপ দিয়ে রেকর্ড গড়লেন বৃদ্ধা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

শরীর চর্চার এক অন্যতম উপায় পুশ আপ। তবে এবার এই পুশ আপ দিয়েই দ্বিতীয়বারের মতো গিনেস রেকর্ড গড়লেন ৫৯ বছর বয়সী বৃদ্ধা। কানাডার ডোনাজিন ওয়াইল্ড একজন সুপারউইম্যান বটে। অন্তত তার নাতি-নাতনিরা তা দাবি করতেই পারেন।

ডোনাজিন গত সপ্তাহে ৬০ মিনিটে ১ হাজার ৫৭৫ পুশ আপ দিয়ে রেকর্ড করেছেন। এর আগে এ বছরের মার্চে ৪ ঘণ্টা ৩০ মিনিট ১১ সেকেন্ড প্ল্যাঙ্ক করে রেকর্ড গড়েছিলেন। তিনি দীর্ঘতম সময়ের জন্য পেটের প্ল্যাঙ্ক পজিশনে (নারী) এই রেকর্ড অর্জন করেন।

ডোনাজিন বলেছেন যে, তার প্রথম রেকর্ড শিরোনামের জন্য কঠিন প্রশিক্ষণ তাকে দ্বিতীয়বারে সাহায্য করেছিল। পুশ আপ করার প্রেমে পড়েছিলেন যখন তিনি প্ল্যাঙ্কিংয়ের প্রস্তুতির জন্য দিনে ৫০০টি পুশ আপ দিতেন। তিনি রকি পর্বতমালার পাদদেশে আলবার্টার বিজারে তার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, প্রকৃতির শান্ত শক্তি তার কাজকে অনুপ্রাণিত করেছে।

আরো পড়ুন : পুরোনো গাড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় ২ হাজার অতিথি!

ডোনাজিন পেশায় ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল। তবে অবসরের পর সময় কাটানো খুবই কষ্টের এবং বিরক্তিকর ছিল। তখনই তিনি শরীর চর্চা শুরু করেন। এক সময় শরীর চর্চার প্রেমে পড়ে যান তিনি। বিভিন্ন কঠিন কঠিন ব্যায়ামগুলো করতে থাকেন। ধীরে ধীরে বেশ অভ্যস্থ হয়ে ওঠেন তিনি।

তার বয়স এখন ৫৯ বছর। ১২ জন নাতি-নাতনি রয়েছে তার। যারা তাকে নিয়ে খুবই গর্ব করে। তার কাজকে তারা সম্মান করে এবং সব সময় উৎসাহিত করে। প্রথম রেকর্ড থেকে শুরু করে দ্বিতীয় রেকর্ড সব সময় দাদির পাশে থেকেছে তার নাতি-নাতনিরা।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

এস/ আই.কে.জে/


পুশ আপ দিয়ে রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250