শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’

অসচ্ছল ১৫০ শিক্ষার্থীকে মাসে ৫০০০ টাকা দেবে ঢাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১৫০ জন নিয়মিত শিক্ষার্থীকে ‘আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট’ বৃত্তি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে ১ বছরের জন্য মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ১০১, জিপিএ-৫ পেলেন ৬১ জন

এই বৃত্তির জন্য ২০২৩-২০২৪ সেশনে ১ম বর্ষে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষর ও সীলসহ আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রারের অফিসের ২০৭ (খ)- নম্বর কক্ষে জমা দিতে হবে।

এসি/কেবি

ঢাকা বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250