ছবি: সংগৃহীত
বার্সেলোনার ১৮ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল এবার মাঠের পারফরম্যান্সের বাইরেও আলোচনার কেন্দ্রে। একদিকে যখন আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার মাত্র তিন মাসের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে, ঠিক তখনই বিয়ের ঘোষণা দিয়েছেন তার বাবা মুনির নাসরাবি।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ২৫ বছর বয়সী গায়িকা নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক আর নেই। সম্প্রতি ইয়ামালের মিলান সফরকে কেন্দ্র করে প্রতারণার গুজব উঠলেও তরুণ এই ফরোয়ার্ড তা উড়িয়ে দিয়েছেন।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জাভি হোয়োসকে ইয়ামাল নিশ্চিত করেছেন, ‘আমরা আর একসঙ্গে নেই। এখানে কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতার বিষয় নেই, শুধু আলাদা হয়ে গেছি এটাই সত্যি।’
বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সিধারী এই তারকার প্রেম ভাঙার খবরের মধ্যেই তার পরিবারে বইছে খুশির হাওয়া। ইয়ামালের বাবা মুনির নাসরাবি নিজেই তার বিয়ের খবর জানিয়েছেন। রান্নার রেসিপি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় তিনি।
মুনির তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা দেন যে, তিনি তার মালাগাসি প্রেমিকা খেরসিকে বিয়ে করতে চলেছেন। এই ঘোষণায় সামাজিক মাধ্যমে তার অনুসারীরা মিশ্র প্রতিক্রিয়া ও অভিনন্দন জানিয়েছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন