মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বর্ষাকালে ত্বক ভালো থাকবে যে ফেসপ্যাক ব্যবহারে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্ষাকাল শুরু হলে বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ার কারণে চুল ও ত্বকে অনেক সমস্যা দেখা দেয়। কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 

ত্বক সুস্থ রাখতে ফেসপ্যাকগুলো খুব কার্যকর। বাজারে বিভিন্ন ধরনের ফেসপ্যাক পাওয়া গেলেও, ঘরে তৈরি ফেসপ্যাক ব্যবহার করাই ভালো। বর্ষাকালে ত্বক ভালো রাখতে যেসব ঘরোয়া ফেসপ্যাক তৈরি করতে পারেন-

মুলতানি মাটি ও গোলাপ জলের প্যাক

মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বকের ছিদ্র খুলে দিতে সাহায্য করে, যা বর্ষার সময় খুব গুরুত্বপূর্ণ। গোলাপ জলের প্রদাহ-বিরোধী ও শীতল বৈশিষ্ট্য রয়েছে। ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

নিম ও হলুদের ফেসপ্যাক

নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বর্ষাকালে ব্রণ এবং ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। হলুদ প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তাজা নিম পাতা বেটে নিন অথবা নিমের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর সঙ্গে এক চিমটি হলুদ এবং পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বেসন, দই ও হলুদের প্যাক

এই ফেসপ্যাক ত্বকের তেল নিয়ন্ত্রণ করে। বর্ষাকালে মিশ্র বা তৈলাক্ত ত্বকের জন্য এটি অত্যন্ত উপকারী। ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই এবং এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। শুকালে পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে মুছে ফেলুন।

চন্দন ও গোলাপ জলের প্যাক

চন্দনের অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য বর্ষাকালের সাধারণ ফুসকুড়ি এবং ত্বকের ব্রণ প্রতিরোধে সহায়তা করে। গোলাপ জল ত্বক হাইড্রেট ও সতেজ করে। গোলাপ জলের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। শুকানোর পরে ধুয়ে ফেলুন।

জে.এস/

ফেসপ্যাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250