রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

স্বাধীনতা দিবসে উষ্ণ শুভেচ্ছা জানালো পা‌কিস্তান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপ‌তি মোহাম্মদ সাহাবু‌দ্দিন এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পা‌কিস্তা‌নের প্রেসি‌ডেন্ট আসিফ আলি জারদারি।

মঙ্গলবার (২৬শে মার্চ) রাষ্ট্রপ‌তিকে পাঠা‌নো এক বার্তায় শুভেচ্ছা জানান পা‌কিস্তা‌নের প্রেসি‌ডেন্ট। ঢাকায় ইসলামাবা‌দের হাইক‌মিশন বিষয়টি নিশ্চিত করেছে।

অভিনন্দন বার্তায় আসিফ আলি জারদারি ব‌লেন, পা‌কিস্তান বাংলাদেশের স‌ঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে গভীরভাবে মূল‌্যায়ন ক‌রে। যার মূ‌লে রয়েছে আমা‌দের ভাগ করা ইতিহাস, অভিন্ন বিশ্বাস, টেকসই উন্নয়নে অভিন্ন স্বার্থ এবং এ অঞ্চল ও তার বাইরে শান্তি ও সমৃদ্ধি।

আরও পড়ুন: বাংলাদেশের সাথে অংশীদারিত্বে আমেরিকা গর্বিত : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সা‌লে পা‌কিস্তান‌কে পরা‌জিত ক‌রে বাংলা‌দেশ রা‌ষ্ট্রের জন্ম হয়। প্রতি বছর ২৬শে মার্চ বাংলা‌দে‌শ স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে উদ্‌যাপন ক‌রে।

এসকে/ 

পাকিস্তান স্বাধীনতা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250