বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

ডিভোর্স নিয়ে হ্যাটট্রিক, যা বললেন হৃদয় খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশ আলোচনায় থাকেন। বিশেষ করে বিয়ে ও বিচ্ছেদ! ২০১৭ সালে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন হৃদয়। কিন্তু সেই সংসারেও বাজলো বিচ্ছেদের সুর। তৃতীয় স্ত্রী হুমায়রাও আর থাকতে চাইলেন না তার হয়ে; বিরক্ত হয়ে দিয়ে দিলেন ডিভোর্স।

গণমাধ্যমের খবরে আরও জানা গেছে, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা। কিন্তু, ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার।

এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও, তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান। তিনি বলেন, বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না।

আরও পড়ুনসম্মান প্রাপ্য, চাইতে হবে কেন? প্রশ্ন অভিজিতের

এর আগে, ২০১৫ সালের ১লা আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। কিন্তু এক বছর পূর্তির আগেই ২০১৬ সালের ৬ই এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের।

বিচ্ছেদের এক বছর পার হতেই ২০১৭ সালের ১০ই সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান।

এ দুই বিয়ের আগে ২০১০ সালে পূর্ণিমা আক্তার নামে একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু, ছয় মাস যাওয়ার আগেই ভেঙে যায় সেই সংসার।

এসি/কেবি


ডিভোর্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250