বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

নজরুলের গান নিয়ে নাটকে ইমন-ফারিয়া, ‘আলেয়া’র কাকলি হলেন শিউলী শিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ও টেলিফিল্ম। ফিরোজ আহমেদ বানিয়েছেন নাটক ‘আলেয়া’ এবং ‘প্রিয় এমন রাত’ নামের টেলিফিল্ম পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।

কাজী নজরুল ইসলামের ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ গানটিকে উপজীব্য করে তৈরি হয়েছে প্রিয় এমন রাত। এক প্রেমিকার আবেগময় আকুতি ফুটে উঠেছে এই টেলিফিল্মের কাহিনিতে। রচনা ও পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও শবনব ফারিয়া।

মুশফিকুর রহমান গুলজার বলেন, কাজী নজরুল ইসলামের অনেক গানেই সুন্দর গল্প খুঁজে পাওয়া যায়। চেষ্টা করেছি এমনই একটি জনপ্রিয় গান নিয়ে টেলিফিল্ম নির্মাণের। এই প্রথম ইমন ও শবনম ফারিয়া একত্রে জুটিবদ্ধ হয়ে নজরুল ইসলামের কোনো নাটকে অভিনয় করেছেন। কাজটি খুব ভালো হয়েছে। আশা করি, দর্শকেরা এই জুটিকে গ্রহণ করবে।

এতে আরও অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলী প্রমুখ। ২৭শে আগস্ট বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্ম প্রিয় এমন রাত।

এদিকে কাজী নজরুল ইসলামের লেখা নাটক ‘আলেয়া’ নিয়ে বিটিভিতে প্রচারের জন্য ফিরোজ আহমেদ দুলাল নির্মাণ করেছেন একই নামের টিভি নাটক। আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে মঞ্চস্থ ও প্রকাশিত হয়।

‘মরুতৃষা’ শিরোনামে লিখলেও পরে নাম পরিবর্তন করে ‘আলেয়া’ করা হয়। ত্রিভুজ প্রেম ও তার পরিণতি এই নাটকের প্রধান বিষয়বস্তু। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’ নাটকের সঙ্গে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল ইসলাম গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন।

আলেয়া নাটকের কাকলি চরিত্রে অভিনয় করেছেন শিউলী শিলা। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, গল্প পড়ার সুযোগ হয়েছে। এখনো সেই ধারাবাহিকতা বজায় আছে। আমার খুব ভালো লাগছে যে আমি কাজী নজরুল ইসলামের লেখা নাটকে অভিনয় করতে পেরেছি।'

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250