রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফে খারাংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রোববার (১৪ই এপ্রিল) রাত সাড়ে ১১টায় তারা সীমান্ত অতিক্রম করে এপারে চলে আসেন।

এই নিয়ে দুদিনে মোট ১৪ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নিলো। এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

আরো পড়ুন: পদ্মায় ধরা পরলো ২৫‌ কে‌জি ওজনের কাতল, ৩৫ হাজার টাকায় বিক্রি

তিনি গণমাধ্যমকে বলেন, সীমান্ত অতিক্রম করে বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দুদিনে মোট ১৪ জন আশ্রয় নিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ আরও বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আন্তর্জাতিক আইন মেনে তাদের আশ্রয় দিয়েছি। 

এইচআ/ 

মিয়ানমার আশ্রয় বিজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250