রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

চট্টগ্রামে ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অবৈধ উপায়ে আমদানি করা ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ মো. বোরহান আলমদার (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। রোববার (২১শে এপ্রিল) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

আটকৃত ব্যক্তি পটিয়ার আলমদার পাড়া এলাকার মো. আমিন শরীফের ছেলে। বোরহানকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মধ্যম চাক্তাই চালপট্টি এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অসাধু ব্যবসায়ী চাক্তাই চালপট্টি এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

আরো পড়ুন: ঘরে বসে টেলিস্কোপ বানালো দশম শ্রেণির ছাত্র 

ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে বোরহানকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে একটি লরির ভেতর থেকে ৫০০ বস্তা (২৫ মেট্রিক টন) ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করত সে। অবৈধভাবে মজুত রেখে বেশি মূল্যে সেগুলো বিক্রি করে আসছিল।

উদ্ধার করা ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

এইচআ/ আই.কে.জে/ 

ভারতীয় চিনি ব্যবসায়ী আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250