বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

আমলকীর আচার বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমলকী ভিটামিন সি-র দারুণ উৎস। এর পলিফেনলস নামক অ্যান্টি–অক্সিডেন্ট উপাদানটি ক্যানসার প্রতিরোধক হিসেবে পরিচিত। আঁশযুক্ত আমলকী আয়রন, ক্যারোটিন, ক্রোমিয়ামসহ ব্যাকটেরিয়া নিরোধী। দৃষ্টিশক্তি ও চুলের সুরক্ষায় আমলকীর গুণের কথা সর্বজনবিদিত। এ ছাড়া হজমের সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যকৃৎ দূষণমুক্ত করে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং ডায়াবেটিসের চিকিৎসায়ও উপকারী। আজ জেনে নিন আমলকীর আচার বানানোর রেসিপি।

বানাতে যা যা লাগবে

৫০০ গ্রাম আমলকি, ১০০ গ্রাম তেঁতুল, ২৫ গ্রাম হলুদের গুঁড়া, ২০০ গ্রাম মরিচের গুঁড়া, ১০০ গ্রাম মেথির গুঁড়া, ২৫০ মিলিলিটার সরিষার তেল, ২০ গ্রাম সরিষা দানা, ১০ গ্রাম মেথি দানা ও পরিমাণ মতো লবণ।

যেভাবে বানাবেন

আমলকীর দাগগুলো বরাবর কেটে কেটে টুকরা করে একটা পাত্রে রাখুন। আরেকটা পাত্রে ৫০ মিলিলিটার গরম পানিতে তেঁতুল ভিজিয়ে বিচিগুলো ছাড়িয়ে নিন। এবার আরেক পাত্রে তেঁতুল, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, মেথি গুঁড়া ও পরিমাণ মতো লবণ মিশিয়ে একটা মন্ড বানিয়ে রাখুন।

একটা কড়াইয়ে অর্ধেকটা তেল নিয়ে আমলকীর টুকরাগুলো হালকা লালচে করে ভেজে নিন, ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে বেশি সময় ধরে ভাজুন। এবার তেঁতুলের মন্ড আর হলুদ-মরিচ-মেথির মন্ড বাকি তেলটুকুর সঙ্গে কড়াইয়ে দিয়ে ৫ মিনিট ধরে হালকা করে নেড়ে নিন। চুলার জ্বাল একেবারে কমিয়ে দিন।

এবার একটা ছোট কড়াইয়ে এক টেবিল চামচ তেল গরম করে সরিষা আর মেথি দানা ছেড়ে দিন। গরম তেলে দানাগুলো ফেটে গেলে নামিয়ে নিয়ে আচারের ওপর ছড়িয়ে দিন। আচারটা চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। আচার ঠাণ্ডা হয়ে গেলে বয়ামে ভরে ভালো করে মুখ বন্ধ করে রাখুন।

জে.এস/

আমলকীর আচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250