শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ছুটছে মানুষ বাড়ির পানে, পাটুরিয়া ঘাটে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

ছবি- সংগৃহীত

ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে পাটুরিয়া ঘাটে। রোববার থেকে ভিড় বেড়েছে। সোমবার সকালেও অনেক ভিড় দেখা গেছে। ঘাট এলাকার কোথাও পা রাখার ঠাঁই নেই। যাত্রীরা লঞ্চে ওঠতে না পেরে ফেরিতে পদ্মা ও যমুনা নদী পার হতে বাধ্য হচ্ছেন। 

অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে লঞ্চেই যাচ্ছেন। ঘাট এলাকাকে যানজট মুক্ত রাখতে যাত্রীদের লঞ্চ ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। 

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৫টি ফেরি, ২২টি লঞ্চ ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ৫টি ফেরি ও ১০টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় এবার যানজট হয়নি। লঞ্চ পারাপারে যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে তাদের ফেরিতে পারাপার করা হচ্ছে। 

শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নবীনগর থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট পর্যন্ত প্রায় এক হাজার পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নিয়োজিত আছে। ঘাটে এসে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

আই.কে.জে/



ছুটছে মানুষ বাড়ির পানে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250