রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত

এক ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়স্ত্রণে এসেছে।

বুধবার (১৮ই ডিসেম্বর) ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি আরও বলেন, বস্তিতে আগুন লাগার খবর আসার পরপরই গাড়ি পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।

তিনি বলেন, আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে যানজটে রাস্তায় আটকে ছিল বেশ কিছু সময়। পরে তারাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ওআ/কেবি

আগুন নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250