বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের সাড়া জাগানো ১০টি প্রেমের গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক রাজ্জাকের প্রয়াণদিবস আজ বৃহস্পতিবার (২১শে আগস্ট)। নায়করাজ রাজ্জাক ঢাকাই সিনেমাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এ দেশে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সফল নায়ক হিসেবে অনেক কালজয়ী সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। সেসব সিনেমা থেকে সাড়া জাগানো ১০টি প্রেমের গান নিয়ে এই আয়োজন।

১. ফুলের কানে ভ্রমর এসে

রাজ্জাক-ববিতা অভিনীত এবং এহতেশাম পরিচালিত ‘পিচ ঢালা পথ’ সিনেমার গান। এই গানটি গেয়েছেন শাহনাজ রহমতউল্লাহ। গানটির গীতিকার ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার রবীন ঘোষ।

২. প্রেমেরই নাম বেদনা

রাজ্জাক-কবরী অভিনীত এবং নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘নীল আকাশের নীচে’ সিনেমার গান। এই গানটি গেয়েছেন মাহমুদুন্নবী, গানটির সুরকার সত্য সাহা। গানটির গীতিকার ড. মোহাম্মদ মনিরুজ্জামান।

৩. শুধু গান গেয়ে পরিচয়

রাজ্জাক-শাবানা অভিনীত এবং কাজী জহির পরিচালিত তুমুল আলোচিত এবং দর্শকনন্দিত সিনেমা ‘অবুঝ মন’। প্রেমের সিনেমা হিসেবে এটি এদেশের ব্যাপক সাড়া জাগানো। ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটির সুরকার আলতাফ মাহমুদ।

৪. গানেরই খাতায় স্বরলিপি লিখে

‘স্বরলিপি’ সিনেমার এ গানটি আজও একইরকম জনপ্রিয়। সিনেমাটির পরিচালক ছিলেন নজরুল ইসলাম। গান গেয়েছেন রুনা লায়লা। গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সুবল দাস।

৫. অনেক সাধের ময়না আমার

রাজ্জাক ও কবরী জুটির অন্যতম সেরা সিনেমা ‘ময়নামতি’। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী জহির। ‘ময়নামতি’ সিনেমার ‘অনেক সাধের ময়না আমার’ গানটি গেয়েছেন বশীর আহমেদ।

৬. আয়নাতে ওই মুখে দেখবে যখন

রাজ্জাক-শবনম অভিনীত এবং অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমার গানটি শ্রোতারা এখনো মনে রেখেছেন। গানটি তাকে রোমান্টিক নায়ক হিসেবে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। গানটি গেয়েছেন মাহমুদুন্নবী, গানটির গীতিকার কে জি মোস্তফা, সুরকার রবীন ঘোষ।

৭. ও চোখে চোখ পড়েছে যখনই

রাজ্জাক-ববিতা অভিনীত আলোচিত ‘অনন্ত প্রেম’ সিনেমার গান। গানটি গেয়েছেন মো. খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আজাদ রহমান।

৮. গীতিময় সেইদিন চিরদিন

রাজ্জাক-শাবানা জুটি অভিনীত দারুণ রোমান্টিক এই গানটি ‘ছন্দ হারিয়ে গেল’ সিনেমার। সিনেমাটির পরিচালক ছিলেন এসএম শফি। গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

৯. আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি

ব্যাপক সাড়া জাগানো এই গানটি রাজ্জাক অভিনীত এবং সুভাষ দত্ত পরিচালিত ‘আবির্ভাব’ সিনেমার। গানটি গেয়েছেন খন্দকার ফারুক আহমেদ। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার ছিলেন সত্যসাহা।

১০. শত্রু তুমি বন্ধু তুমি

রাজ্জাক-শাবানা অভিনীত এবং কামাল আহমেদ পরিচালিত ‘অনুরাগ’ সিনেমার গান এটি। এই গানটি গেয়েছেন আব্দুল জব্বার। গানটির সুরকার সুবল দাস। খুব জনপ্রিয়তা পেয়েছিল গানটি।

রাজ্জাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250