মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’

ভিনগ্রহের প্রাণী সত্যিই আছে: বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

এক সাক্ষাৎকারে ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তাদের অস্তিত্ব আছে। তবে তিনি স্পষ্ট করেন, তিনি নিজে কখনো এলিয়েন দেখেননি এবং নেভাদায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১ ’-তে কোনো এলিয়েনকে আটকে রাখা হয়নি বা এমন কোনো প্রমাণ তার কাছে নেই। খবর বিবিসির।

প্রগতিশীল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের ‘নো লাই’ নামের ওই পডকাস্টে ওবামা রসিকতার সুরে বলেন, ‘কোনো বিশাল ষড়যন্ত্র না হলে এমন কিছু প্রেসিডেন্টের কাছ থেকে গোপন রাখা সম্ভব নয়।’

সাক্ষাৎকারে কোহেন সরাসরি প্রশ্ন করেন, এলিয়েন কি সত্যিই আছে? জবাবে ওবামা বলেন, ‘তারা বাস্তব, তবে আমি তাদের দেখিনি।’ সঙ্গে যোগ করেন, ‘এরিয়া ৫১–এ তাদের আটক রাখা নেই। কোনো বিশাল ষড়যন্ত্র না থাকলে, এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে গোপন রাখা সম্ভব নয়।’

প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন—এমন প্রশ্নে ওবামা রসিকতার সুরে বলেন, ‘এলিয়েনরা কোথায়?’

যুক্তরাষ্ট্রে এলিয়েন ও ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) নিয়ে জনমনে দীর্ঘদিনের কৌতূহল রয়েছে। ২০২৫ সালের এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক আমেরিকান মনে করেন—ফেডারেল সরকার ইউএফও–সংক্রান্ত প্রমাণ গোপন করছে।

তবে কোহেন এই বিষয়ে আর কোনো প্রশ্ন করেননি এবং ওবামাও মন্তব্যের ব্যাখ্যা বাড়াননি। ফলে কংগ্রেসের শুনানিতে সাক্ষী ও আইনপ্রণেতাদের মতোই ওবামার মন্তব্যও যাচাই–অযোগ্য অবস্থায় রয়ে গেছে।

সাক্ষাৎকারে এলিয়েন প্রসঙ্গটি তুলনামূলক হালকা মেজাজে এলেও, ওবামা সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়েও কথা বলেন। সাম্প্রতিক অভিবাসনবিরোধী অভিযান, হোয়াইট হাউসের বক্তব্যের ধরন এবং ডেমোক্র্যাটরা ট্রাম্পের মোকাবিলায় যথেষ্ট জোরালো অবস্থান নিচ্ছে না—এমন অভিযোগে হতাশ ভোটারদের অনুভূতি নিয়েও তিনি আলোচনা করেন তিনি।

জে.এস/

বারাক ওবামা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250