বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে *** সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর

‘বিএনপি একটা ফ্যাসিস্ট দল’, পরে দুঃখ প্রকাশ জেলা বিএনপি নেতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘বিএনপি একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বোঝে না, এরা নির্বাচন বোঝে না’—এমন মন্তব্য করেছেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক।

গতকাল রোববার (৭ই সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। এ ছাড়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যের একপর্যায়ে এম এ খালেক বলেন, ‘আমরা কখনো চাই না, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন-টির্বাচন, গণতন্ত্র এগুলোর ধার ধারে না।’ 

তবে বক্তব্যের ওই অংশকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে পরে দুঃখ প্রকাশ করেন তিনি। এম এ খালেক বলেন, ‘আমি নিজেও বক্তব্যটা শুনে গলদঘর্ম হয়ে গেছি। জীবনে এ রকম ভুল কখনো করিনি। আসলে আওয়ামী লীগ বলতে গিয়ে ভুলক্রমে বিএনপি বলে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘৪২ বছরের রাজনৈতিক জীবনে এমন ভুল কখনো হয়নি। আমার প্রতিপক্ষরা হয়তো এটিকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করবে। কিন্তু পুরো বক্তব্য শুনলেই বোঝা যাবে এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল।’

জে.এস/

বিএনপি রাজনৈতিক দল ফেনী অধ্যাপক এম এ খালেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250