রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: বিসিবি

ব্রিটেনের সাবেক সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের শৈশবে লেখা একটি চিঠি নিলামে উঠতে যাচ্ছে। হাতে লেখা এক পৃষ্ঠার এই চিঠিটির সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ৪ হাজার পাউন্ড পর্যন্ত।

গতকাল বুধবার (১৮ই ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, চিঠিটি লেখা হয়েছিল সেই সময়ের প্রিন্সেস এলিজাবেথের হাতে, যখন তার বয়স ছিল আনুমানিক ১০ থেকে ১২ বছরের মধ্যে।

নিলামকারীদের তথ্য অনুযায়ী, ১৯৩৬ থেকে ১৯৪০ সালের কোনো এক সময় তিনি কর্নওয়ালের প্রা স্যান্ডসে অবস্থানকালে চিঠিটি লেখেন। এটি পাঠানো হয়েছিল উইন্ডসরের রয়্যাল লজের প্রধান গৃহপরিচারিকা বিট্রিস স্টিলম্যানের কাছে।

চিঠির বিশেষত্ব হলো এর সরলতা ও শিশুসুলভ আবেগ। এক পৃষ্ঠার নোটটিতে কুকুর, ঘোড়া ও ছোট শিশুদের আঁকা ছবি রয়েছে। সেখানে ছোট্ট এলিজাবেথ জানতে চেয়েছেন, ‘পাখিরা ভালো আছে তো? আর গোল্ডফিশগুলো কি মারা গেছে?’

এ ছাড়া তিনি যে প্রিমরোজ ফুল তুলেছিলেন, তা রয়্যাল লজের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়ার অনুরোধও করেন।

চিঠিটি বিক্রি করছে যুক্তরাজ্যভিত্তিক ‘হ্যানসন্স’ নিলাম সংস্থা। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জাস্টিন ম্যাথিউস জানিয়েছেন, তার ২৭ বছরের আন্তর্জাতিক নিলাম জীবনে এত সুন্দর কিছু তিনি আগে দেখেননি। তার ভাষায়, এটি অত্যন্ত ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া একটি দলিল।

আগামী ২৭শে ফেব্রুয়ারি পেনশার্স্টে চিঠিটি নিলামে তোলা হবে। জানা গেছে, স্টিলম্যানের কাছে রাজপরিবারের সদস্যদের আরও কয়েকটি চিঠি সংরক্ষিত ছিল। এর মধ্যে প্রিন্সেস মার্গারেটের একটি চিঠিও রয়েছে, যেখানে তিনি নিজের সাঁতারের পোশাক দেখভাল করার অনুরোধ করেছিলেন।

১৯৪০ সালে এক বিমান হামলায় স্টিলম্যানের ভগ্নিপতি জন ডিকার নিহত হলে, কুইন মাদার তার বিধবা বোন ও দুই কন্যাকে রয়্যাল লজে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে তারা রাজকন্যাদের সঙ্গে খেলতে পারে। বহু বছর পর, ২০২৪ সালে স্টিলম্যানের আত্মীয় উইলিয়াম ওয়েস্টাকট তার মায়ের মৃত্যুর পর বিছানার নিচে রাখা একটি স্যুটকেস থেকে এই চিঠিগুলো খুঁজে পান।

ওয়েস্টাকট বলেন, তারা জানতেন চিঠিগুলো আছে। কিন্তু সেগুলো হাতে নিয়ে পড়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ মুহূর্ত। তার খালা রেনে রাজপরিবারের সঙ্গে দেখা করার স্মৃতি স্নেহভরে স্মরণ করতেন এবং রয়্যাল লজের বাগানে বড় একটি খেলাঘরে রাজকন্যাদের সঙ্গে খেলার কথা বলতেন।

জে.এস/

রানি দ্বিতীয় এলিজাবেথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250