মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: ময়মনসিংহে জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের শক্তিকে পাহারা না দিলে ক্ষমতা তাদের কাছ থেকে বেহাত হয়ে যাবে। একইসাথে আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্যও ভেঙে দিতে হবে। জনগণের শক্তিতেই তা সম্ভব হবে। শনিবার (২১শে ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের টাউনহল প্রাঙ্গণের মুক্তমঞ্চে আয়োজিত গণসংলাপে এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনাসহ অন্যান্যরা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসন কায়েম করেছে, সেই ব্যবস্থা এখনও বহাল তবিয়তে রয়েছে। এই ব্যবস্থাকে বদল করা একটি বড় কাজ। এটিকে পরিবর্তন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী হওয়ার ফলে ৫৩ বছরেও জনগণ ক্ষমতার কেন্দ্রে থাকতে পারেনি। ক্ষমতাসীনরা সবসময় ক্ষমতাকে ব্যবহার করে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ কায়েম করেছে। শেখ হাসিনা এর সর্বোচ্চটা দেখিয়েছেন। এই ব্যবস্থার বদল ঘটাতে হবে।

আই.কে.জে/  

জোনায়েদ সাকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250