বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী *** আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি *** সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের *** একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি *** বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

আজ দেখা যাবে ১৬ বছর আগের ‘ইত্যাদি’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৫

#

সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের সঙ্গে হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

তিন যুগ ধরে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ২০০৯ সালের আগস্টে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব। আজ শুক্রবার (১লা আগস্ট) দেখা যাবে ইত্যাদির সংকলিত ওই পর্ব, রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে।

ইত্যাদির এই পর্বে রয়েছে সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের গান। বর্ষাকাল নিয়ে ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে একটি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তার এবং ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষ্মণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ওপর রয়েছে চমৎকার দুটি প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন; যিনি জীবনের অর্ধেক সময় এই নিদর্শন সংগ্রহের পেছনে ব্যয় করেছেন।

নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগনে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

জে.এস/

ইত্যাদি হানিফ সংকেত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250