বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

নিষেধ করলেন ছবি তুলতে

এবার আমিরাতের শপিং সেন্টারে দেখা মিলল শামীম ওসমানের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মী। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১লা অক্টোবর) আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত ৯টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা।

গণমাধ্যমের খবর অনুযায়ী, তার সঙ্গে বোরকা পরিহিত আরও দুইজন নারীকে দেখা গেছে। তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ থেকে এই সুতা বেঁধেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান দ্রুত শপিং মলটিতে থাকা একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি মলের ভেতরে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।

গত ৩রা আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়। কিন্তু সেদিনই তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, তিনি দেশেই আছেন। পরে ৫ই সেপ্টেম্বর সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়।

আই.কে.জে/



শামীম ওসমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250