মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মাথাপিছু আয় ১৪ হাজার ডলার হলে ইউরোপকে ধাক্কা: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, এখন আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৭৯৪ ডলার। ভবিষ্যতে যখন ১২ বা ১৪ হাজার ডলার আয় হবে, তখন আমাদের ইউরোপের সঙ্গে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে।

তিনি বলেন, শুধু স্মার্ট পোশাক-আশাকে নয়, কাজকর্মে সব ক্ষেত্রে উন্নতি হলে বিশ্ব এমনিতেই বাংলাদেশের দিকে আসবে।

শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডে নিজ বাসভবনে বিভিন্ন পর্যায়ের গরিব রোগীদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মো. আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, জনগণের উপকার করতে পারলে রাজনীতির সফলতা হবে। বঙ্গবন্ধু চাইতেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। একই কাজ প্রধানমন্ত্রীও করে যাচ্ছেন।

আরও পড়ুন: বাড়লো মাথাপিছু আয়

তিনি বলেন, আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসছেন। তারা আমাদের দেশের প্রশংসা করছেন। বিদেশিরা বলছেন, কোনো ধরনের সহায়তা লাগলে তাদের জানাতে। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বিশ্ব দরবারে পরিচিত একটি দেশ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লালা রায়, আওয়ামী লীগ নেতা অর্ধেন্দু কুমার, সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ চৌধুরীসহ অনেকে।

এসক/ 

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ মাথাপিছু আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250