সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

১২তম দিনে বইমেলায় এলো ৮৯টি নতুন বই

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৫ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলার (বুধবার, ১২ই ফেব্রুয়ারি) ১২তম দিনে মেলা শুরু হয় বিকেল ৩টায়। এদিন নতুন বই এসেছে ৮৯টি। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্লোগান: বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪-এর গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশ নেন মঈন জালাল চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ফরহাদ মজহার।

হাসান রোবায়েত বলেন, মানুষের ইতিহাসে স্লোগানকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। স্লোগান আমজনতার মুখ থেকে উচ্চারিত হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনরত মানুষের মুখে মুখে। স্লোগানই একমাত্র শিল্পমাধ্যম, যা তাৎক্ষণিকভাবে আমজনতাকে মৃত্যুর জন্য প্রস্তুত করে তোলে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে তৎপরবর্তী সব আন্দোলন-সংগ্রামে আমজনতার মুখের ভাষা থেকেই স্লোগানের উদ্ভব ঘটেছে।

বুধবার লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ফয়েজ আলম এবং সৈয়দ রনো। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শিরিন জাহান এবং শাকিলা মতিন মৃদুলা। বুধবার ছিল ফরিদা পারভীনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘অচিন পাখি’ এবং শরিফুল ইসলামের পরিচালনায় ‘জাগরণী সাংস্কৃতিক সংগঠন’-এর পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন বর্ণালী সরকার, ঐশ্বর্য সমদ্দার, মনীষ সরকার এবং শ্রাবন্তী ধর।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) ১৩তম দিন মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে প্রবন্ধ উপস্থাপন করবেন সারোয়ার তুষার। আলোচনায় অংশ নেবেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন মাহবুব মোর্শেদ।

হা.শা./কেবি


 

অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250